নভেম্বরে বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ AM

অক্টোবরের মধ্যে তফসিল, দায়িত্ব হস্তান্তরের নির্দেশ

নভেম্বরে বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ০২:৪৪:৪২ AM

নভেম্বরে বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন

ছবি:সংগৃহীত


দেশের বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আগামী অক্টোবরের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা এবং নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁনের স্বাক্ষরিত এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থাগুলোর গঠনতন্ত্র অনুযায়ী গঠিত অ্যাডহক কমিটিকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে।

এনএসসির স্মারকে বলা হয়েছে, স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোর নির্ধারিত গঠনতন্ত্রের আলোকে জাতীয় ক্রীড়া পরিষদের ক্ষমতাবলে বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির প্রধান দায়িত্ব হলো সংশ্লিষ্ট সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা।

এনএসসির নির্দেশনা অনুযায়ী, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র, ভোটার তালিকা ও নির্বাচনী বিধিবিধান অনুসরণ করতে হবে। এ লক্ষ্যে অ্যাডহক কমিটিগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ