সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ AM

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ১২:৩১:০০ AM

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান

ছবি:সংগৃহীত


মাদক ও চোরাচালানবিরোধী অভিযান, চোরাই পণ্য উদ্ধার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবদানের স্বীকৃতি হিসেবে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান।

সম্প্রতি সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।

পুলিশের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি মাদক, চোরাচালান ও চোরাই পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা, উদ্ধার অভিযান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

ছাতক থানার ওসি হিসেবে দায়িত্ব পালনকালে মাদক ও চোরাচালানবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনার পাশাপাশি চোরাই পণ্য উদ্ধারে পুলিশের কার্যক্রম অব্যাহত রেখেছেন মোহাম্মদ মিজানুর রহমান। এসব কার্যক্রমের স্বীকৃতি হিসেবে তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।

তার এ অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ