সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আমিনুল হক, সুনামগঞ্জ

প্রকাশিত: ০৭/১১/২০২৬ ০৬:০৩:২২ অপরাহ্ন

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি:সংগৃহীত


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হক ও নাদির আহমদ।

জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক ইমরান হাসান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নিবাস রঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা আসাদ উল্লাহ সরকার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন, স্কাউট লিডার বুরহান উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হকসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাকশালমুক্ত রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দুর্ভিক্ষসহ বিভিন্ন সংকটময় সময়ে তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয় ঐক্য ও বিপ্লবী চেতনায় এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়ও তাঁর ভূমিকা ছিল বলে বক্তারা উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে