সিলেট টেস্টে পাওয়া যাবে মুশফিককে?
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সিলেট টেস্টে পাওয়া যাবে মুশফিককে?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৬ ০১:১০:০৫ অপরাহ্ন

সিলেট টেস্টে পাওয়া যাবে মুশফিককে?

ছবি : সংগৃহীত


মিরপুর টেস্টের আগে চোটের ধাক্কা বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ডান হাতের তর্জনীতে পাওয়া চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। তবে চোট গুরুতর না হওয়ায় আগামী ৫ নভেম্বর সিলেটে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে মুশফিককে পাওয়ার আশা করছে বাংলাদেশ দল।

মঙ্গলবার অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে বলের আঘাত পান মুশফিক। এরপর থেকেই পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাকে। তবে বুধবার সকাল পর্যন্ত চোটের যথেষ্ট উন্নতি না হওয়ায় প্রথম টেস্টে তাকে না খেলানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট বায়েজিদুল ইসলাম খান।

মুশফিকের চোটের অবস্থা জানিয়ে বায়েজিদুল বলেন, ‘মুশফিকুর রহিম গতকালকে (মঙ্গলবার) প্র্যাকটিসের সময় ডান হাতের তর্জনীতে একটা ব্যথা পেয়েছে। পরবর্তী থেকে ও অবজারভেশনে ছিল। সাফিসিয়েন্ট ইমপ্রুভমেন্ট হয়নি। তো এটা একটা কনটিউশন ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা রিকভার করে যাবে। হি উইল বি অ্যাভেইলেবল ফর দ্য নেক্সট টেস্ট।’

ফিজিওর এই বক্তব্যে স্বস্তি খুঁজতে পারে বাংলাদেশ। প্রথম টেস্টে না থাকলেও দ্রুত সেরে উঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফেরার সম্ভাবনা রয়েছে অভিজ্ঞ এই ব্যাটারের। তবে আপাতত মুশফিককে ছাড়াই মাঠে নামতে হচ্ছে স্বাগতিকদের। চলতি মাসে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে নিজের সর্বশেষ টেস্টে ৮১ রান করেছিলেন মুশফিক। তার অভিজ্ঞতা ও ব্যাটিং সামর্থ্য বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সেই অভিজ্ঞতার ঘাটতি পূরণে প্রথম টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন তাওহিদ হৃদয়।

২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ফাইনালে উঠতে হলে বাকি ম্যাচগুলোর মধ্যে অন্তত চারটিতে জয় এবং একটিতে ড্র করতে হবে বাংলাদেশকে। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজের প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। মুশফিকের অনুপস্থিতি সেই চ্যালেঞ্জ আরও বাড়ালেও দ্বিতীয় টেস্টে তার ফেরার আশাই আপাতত দলের স্বস্তি।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি
গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক