বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ০৪:৫০:৫৬ অপরাহ্ন

বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত দেওয়া নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের হামলায় নাজিম উদ্দিন (৪৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকালে নিজ বাড়ির মুদি দোকানে তাঁর ওপর হামলা চালানো হয়। এ সময় সুলফির আঘাত ও মারধরে তিনি গুরুতর আহত হন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে জগন্নাথপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লুদরপুর লম্বা আটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও থানা সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন ও অভিযুক্তদের বাড়ি একই অঙ্গনে। গত শুক্রবার তাঁর বোন মরিয়ম বেগমের বিয়ে হয়। বিয়ের দাওয়াত নাজিম উদ্দিন নিজে না দিয়ে তাঁর বোনদের মাধ্যমে প্রতিবেশী মৃত মাসুক মিয়ার ছেলেদের কাছে পাঠান। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা বিয়ের অনুষ্ঠানে অংশ নেননি বলে জানা গেছে।

এরই জেরে শনিবার সকালে অভিযুক্ত পক্ষের লোকজন নাজিম উদ্দিনের পরিবারের সদস্যদের বসতঘরে আটকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। এ সময় নাজিম উদ্দিন নিজ বাড়ির মুদি দোকানে ছিলেন। পরে মাসুম, মামুন, মঞ্জু ও মুবিনসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলার একপর্যায়ে মামুন সুলফি দিয়ে নাজিম উদ্দিনের ডান কাঁধের নিচে বগলের ওপর আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা তাঁর বুকের ওপর উঠে নির্যাতন চালান এবং লাঠি দিয়ে মারধর করেন।

চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘরে আটকে থাকা পরিবারের সদস্যদের তালা খুলে মুক্ত করেন। পরে স্বজনরা গুরুতর আহত নাজিম উদ্দিনকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক