জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ০৪:২৯:০৭ অপরাহ্ন

জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ১৪টি ভারতীয় মহিষ, ১২টি গরু, ৬২টি শাড়ি ও দুটি পিকআপ জব্দ করেছে। জব্দ করা এসব মালামালের সিজারমূল্য ৭৪ লাখ ৬ হাজার টাকা।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ও রাতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জৈন্তাপুর উপজেলার গৌরীশংকর এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪টি ভারতীয় মহিষ ও দুটি পিকআপ জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ৫৮ লাখ ২০ হাজার টাকা।

এদিকে, একই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালায় জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির আভিযানিক টহল দল। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু ও ৬২টি শাড়ি জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ১৫ লাখ ৮৬ হাজার টাকা।

দুটি অভিযানে জব্দ করা মহিষ, গরু, শাড়ি ও পিকআপের সর্বমোট সিজারমূল্য ৭৪ লাখ ৬ হাজার টাকা।

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক