জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ০৩:৩৬:২৯ অপরাহ্ন

জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩

সংগৃহিত


সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কের হরিপুর পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ও ইয়াবা জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ট্রাকসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হরিপুর পুলিশ চেকপোস্টে সিলেটগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। ট্রাকের ওপর কলাপাতার নিচে কৌশলে লুকিয়ে এসব মাদক পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২১৬ বোতল বিদেশি মদ, ৪০ বোতল ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৮৮ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-২৪-৪৭৭১ নম্বরের ট্রাকটির আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা এবং নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা আলামতের আনুমানিক মূল্য প্রায় ৩৭ লাখ টাকা।

আটক ব্যক্তিরা হলেন—নওগাঁর পোরশা উপজেলার শিষাবাজার এলাকার মো. আরিফের ছেলে মো. সিরাজ (২৪), পত্নীতলা উপজেলার কাশিপুর এলাকার মৃত আবদুল হামিদের ছেলে মো. রমজান হোসেন তামিম (২৪) এবং মহাদেবপুর উপজেলার এনায়েতপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে মো. ইদ্রিস আলী (৩৮)।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শওকত মাসুদ। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়া, এএসআই রুহুল আমিনসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, হরিপুর চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে কলাপাতার নিচে লুকিয়ে রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আদালতে সোপর্দ করা হবে। সীমান্তবর্তী এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক