মৃ ত্যু র অপেক্ষায় যাদের জীবিকা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

মৃ ত্যু র অপেক্ষায় যাদের জীবিকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৬ ০৯:২৬:৫৬ পূর্বাহ্ন

মৃ ত্যু র অপেক্ষায় যাদের জীবিকা

সংগৃহীত


জামালপুর পৌরসভার কবরস্থানের ফটকে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ অপেক্ষা করেন একটি লাশের।

কখন কার মৃত্যু হবে, কখন দাফন শেষে শোকাহত স্বজনেরা তাদের হাতে তুলে দেবেন সামান্য কিছু টাকা সেই আশায় কাটে তাদের সময়। কারণ, সেই টাকাতেই হয়তো জুটবে একবেলার খাবার।কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, আপনার মৃত্যুর অপেক্ষায় আরও কত মানুষ আছেন? একজন কাফন বিক্রেতা অপেক্ষা করছেন আপনার শেষ পোশাকটি বিক্রি করার জন্য। একজন বাঁশ বিক্রেতা অপেক্ষা করছেন আপনার খাটিয়া তৈরির বাঁশ বিক্রির আশায়। একজন কবর খননকারী অপেক্ষা করছেন আপনার শেষ ঠিকানার জন্য মাটি খুঁড়তে।

আর কবরস্থানের ফটকে দাঁড়িয়ে থাকা অসহায় মানুষগুলো অপেক্ষা করছেন, দাফন শেষে কেউ তাদের হাতে কিছু টাকা তুলে দেবেন সেই আশায়।কী অদ্ভুত এই দুনিয়া! আপনার চলে যাওয়ায় কেউ হারাবেন তার সবচেয়ে প্রিয় মানুষটিকে, কেউ ভেঙে পড়বেন শোকে, আবার কারও কাছে আপনার শেষ বিদায় হয়ে উঠবে একবেলার খাবার জোগাড়ের অবলম্বন। আপনার জীবনের শেষ মুহূর্তেও পৃথিবীর কিছু মানুষের জীবিকা জড়িয়ে থাকবে আপনার মৃত্যুর সঙ্গে।অথচ বেঁচে থাকতে আমাদের কত অহংকার, কত দাম্ভিকতা! অর্থ, সম্পদ, ক্ষমতা আর পরিচয় নিয়ে কত বড়াই করি। মনে করি, আমরা ছাড়া পৃথিবী অচল। অথচ একদিন নিথর দেহ পড়ে থাকবে, মানুষ কাঁধে তুলে নেবে, কাফনে মুড়িয়ে মাটির নিচে রেখে আসবে। তারপর সবাই ফিরে যাবেন নিজের জীবনে।একটা সময় আপনার নাম ধরে ডাকাও থেমে যাবে। আপনার চেয়ার, আপনার ঘর, আপনার জমিজমা সবই পড়ে থাকবে। যে সম্পদ নিয়ে এত অহংকার, তা ছুঁয়েও দেখতে পারবেন না। আপনার জন্য কাঁদতে থাকা মানুষগুলোও একদিন নিজ নিজ জীবনে ফিরে যাবেন।শুধু কবরস্থানের মাটিটুকু নীরবে সাক্ষী হয়ে থাকবে আপনার শেষ ঠিকানার।মনে রাখবেন, আজ আপনি অন্যের মৃত্যুর খবর শুনছেন, কাল হয়তো আপনাকে ঘিরেই মানুষ জড়ো হবে। আজ যে কাফন বিক্রেতা, বাঁশ বিক্রেতা কিংবা কবর খননকারী অন্যের মৃত্যুর অপেক্ষায় আছেন, একদিন তারাও অন্য কারও অপেক্ষার গল্প হয়ে যাবেন।এটাই দুনিয়া, কেউ চলে যান, কেউ কাঁদেন, কেউ জীবিকার সন্ধান করেন। অথচ শেষ পর্যন্ত সবার ঠিকানা সেই কয়েক হাত মাটি। তাই অহংকার নয়, মানুষের প্রতি ভালোবাসা আর সহমর্মিতাই হোক আমাদের সবচেয়ে বড় পরিচয়। কারণ, মৃত্যুর পর পরিচয় নয়, থেকে যায় মানুষের স্মৃতি আর তার কর্ম।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার