কক্সবাজারে সাড়ে ২৭ লাখ টাকার নকল সিগারেট জ ব্দ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

কক্সবাজারে সাড়ে ২৭ লাখ টাকার নকল সিগারেট জ ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ১১:৪২:২৬ পূর্বাহ্ন

কক্সবাজারে সাড়ে ২৭ লাখ টাকার নকল সিগারেট জ ব্দ

সংগৃহীত


কক্সবাজারের চকরিয়া, সদর ও টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ৪ লাখ ৬১ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জব্দ করা এসব সিগারেটের বাজারমূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা।বুধবার (২৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর। এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কক্সবাজারের জব্দ করা এসব সিগারেটের বাজারমূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা। এতে জড়িত রাজস্বের পরিমাণ ২২ লাখ ৯৫ হাজার ৭৮০ টাকা।বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের নির্দেশনা এবং সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি)-এর সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (২৭ অক্টোবর) তিনটি পৃথক স্থানে একযোগে নিবারক অভিযান পরিচালনা করা হয়। কমিশনারেটের তিনটি দল চকরিয়া, কক্সবাজার সদর ও হ্নীলায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করে।জব্দ করা সিগারেটগুলো মার্বেল ব্র্যান্ডের। এগুলোর উৎপাদনকারী প্রতিষ্ঠান হেরিটেজ টোবাকো।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজস্ব ফাঁকি উদ্ঘাটন, ফাঁকি দেওয়া রাজস্ব আদায় এবং সরকারের রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ