ডে/ঙ্গু প্রতিরোধে সিলেটে শুরু হচ্ছে বিশেষ মশক নি/ধন অভিযান
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

এডিস মশার লার্ভা ধ্বংসে জোর দেবে সিসিক

ডে/ঙ্গু প্রতিরোধে সিলেটে শুরু হচ্ছে বিশেষ মশক নি/ধন অভিযান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৬ ১০:১৩:৫৩ অপরাহ্ন

ডে/ঙ্গু প্রতিরোধে সিলেটে শুরু হচ্ছে বিশেষ মশক নি/ধন অভিযান

ছবি:সংগৃহীত


ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার লার্ভা ধ্বংস ও মশক নিধনে সিলেটে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করবেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

অভিযানের আওতায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস এবং মশক নিধন কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গুর ঝুঁকি কমাতে নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখা ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস করা জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের কার্যক্রমের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও সহযোগিতাও প্রয়োজন।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এর আগে ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সম্মিলিত উদ্যোগের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ মশক নিধন অভিযানের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক