জৈন্তাপুরের বর্জ্য ব্যবস্থাপনার ভ্যান ও অগ্নিনির্বাপক সরঞ্জাম বিতরণ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

জৈন্তাপুরের বর্জ্য ব্যবস্থাপনার ভ্যান ও অগ্নিনির্বাপক সরঞ্জাম বিতরণ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১০/২০২৬ ০৯:১৬:২৮ অপরাহ্ন

জৈন্তাপুরের  বর্জ্য ব্যবস্থাপনার ভ্যান ও অগ্নিনির্বাপক সরঞ্জাম বিতরণ

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলার চারটি বাজারে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও অগ্নিকাণ্ড প্রতিরোধে ভ্যানগাড়ি এবং অগ্নিনির্বাপক সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।

উপজেলা হাটবাজার তহবিলের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে পূর্ব বাজার জৈন্তাপুর, আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজার, দরবস্ত বাজার ও হরিপুর বাজারে এসব সামগ্রী দেওয়া হয়। প্রতিটি বাজারের বর্জ্য ব্যবস্থাপনার জন্য দুটি করে ভ্যানগাড়ি এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে অগ্নিনির্বাপক সরঞ্জাম বিতরণ করা হয়।

উদ্যোক্তারা আশা করছেন, এসব সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে বাজারগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার হবে। পাশাপাশি অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের সক্ষমতা বাড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী এবং চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহআলম চৌধুরী তোফায়েল।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রুহুল আমিন এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি লুরুল ইসলাম।

বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর পূর্ব বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক আবদুল মালেক আর্মি ও কোষাধ্যক্ষ মো. খোরশেদ আলম; আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলী হোসেন; এবং দরবস্ত বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মতিন ও প্রচার সম্পাদক নির্মল দাস। এ ছাড়া সংশ্লিষ্ট বাজারগুলোর ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার অনুশীলন অনুষ্ঠিত হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক
মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক