‘পপির মাও আমার শাশুড়ি’, পপির মায়ের মৃ ত্যু তে যা বললেন ওমর সানী
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

‘পপির মাও আমার শাশুড়ি’, পপির মায়ের মৃ ত্যু তে যা বললেন ওমর সানী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ১২:১৯:০১ অপরাহ্ন

‘পপির মাও আমার শাশুড়ি’, পপির মায়ের মৃ ত্যু তে যা বললেন ওমর সানী

সংগৃহীত


ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন।

[’ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানী। পপির সঙ্গে আত্মীয়তার সম্পর্কের সূত্র ধরে মরিয়ম বেগমকে নিজের শাশুড়ি বলে উল্লেখ করেছেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি মরহুমার স্মৃতিচারণ করেছেন।

ওমর সানী তার পোস্টে লিখেছেন, ‘মৌসুমী আর পপি ফার্স্ট কাজিন, সেই সূত্র ধরে পপির মাও আমার আমার শাশুড়ি। ৯৭ থেকে তাকে আমি সব সময় আম্মা বলে ডাকতাম, উনি চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে। আল্লাহ জান্নাত নসিব করুন। ক্রমাগত ভাবে মুরুব্বীদেরকে হারাচ্ছি তারপর আমার যাওয়ার পালা।’পোস্টের সঙ্গে পপি ও তার মায়ের একটি ছবিও প্রকাশ করেছেন ওমর সানী। তার এই লেখায় মরিয়ম বেগমের সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক ও তাকে হারানোর বেদনা উঠে এসেছে।মরিয়ম বেগমের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন মরিয়ম বেগম।জানা গেছে, গত ১৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গুলশানের নিকেতনে নিজ বাসায় স্ট্রোক করেন তিনি। পরে রাত পৌনে ২টার দিকে তাকে মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন মরিয়ম বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকায় প্রথম জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে খুলনায় গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।একসময় ঢাকাই সিনেমায় নিয়মিত অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন চিত্রনায়িকা পপি। বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন তিনি। তবে দীর্ঘদিন ধরে অভিনয় ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী।পপির মায়ের মৃত্যুতে ওমর সানীর এই শোকবার্তা তাদের পারিবারিক ঘনিষ্ঠতার বিষয়টি নতুন করে সামনে এনেছে। একই সঙ্গে প্রিয়জনদের হারানোর বেদনাও উঠে এসেছে তার লেখায়।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ