ফ্যাশন ডিজাইনারকে হ*ত্যার হু ম কি, তানজীন তিশার বিরুদ্ধে আদালতে মা ম লা
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

ফ্যাশন ডিজাইনারকে হ*ত্যার হু ম কি, তানজীন তিশার বিরুদ্ধে আদালতে মা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ০৯:১৫:৫০ অপরাহ্ন

ফ্যাশন ডিজাইনারকে হ*ত্যার হু ম কি, তানজীন তিশার বিরুদ্ধে আদালতে মা ম লা

সংগৃহীত


শাড়ির প্রতারণা মামলায় বাদীকে হত্যার হুমকির অভিযোগে অভিনেত্রী তানজীন তিশার বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী এই মামলা করেন।বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি জানান, ‘আদালত মামলাটি আমলে নিয়ে তানজীন তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।’মামলায় অভিযোগ করা হয়, সানায়া আনাম ওয়াফিকাহ গত বছরের ২৭ নভেম্বর তানজীন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আদালতে মামলা করেছিলেন। মামলার পর তানজীন তিশা বিভিন্ন সময় মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেন এবং সানায়া আনামের যেকোনো ধরনের ক্ষতি করার হুমকি দেন। গত বছরের ৭ নভেম্বর তিশা সানায়া আনামকে ফোন করে হুমকি দেন।

মামলায় আরও বলা হয়, সানায়া আনামের করা প্রতারণার মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তদন্ত কর্মকর্তা পক্ষপাতদুষ্ট হয়ে আদালতে প্রতিবেদন জমা দেন। এর বিরুদ্ধে নারাজি দিলে গত রোববার মামলাটি সিআইডি পুলিশকে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়। সানায়া আনাম আদালত থেকে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে তিশা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বাদীর পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন বলে তানজীন তিশার বিরুদ্ধে অভিযোগ করা হয়।এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সানায়া আনাম। তিনি থানায় মামলা করতে গেলেও থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত
জগন্নাথপুরে ৫০০ ফুট কাঁচা রাস্তায় ভো/গান্তি