সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনকে গতিশীল করা, ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন এবং আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতিসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে সভায় আলোচনা করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় গোয়াইনঘাট প্রেস ক্লাব মিলনায়তনে উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধাদলের সভাপতি এমএ হকের সভাপতিত্বে সভায় পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও রোটারিয়ান সাংবাদিক, সাবেক পশ্চিম জাফলং ইউনিয়নের চেয়ারম্যান এমএ রহিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের সিলেট জেলা কমিটির সদস্যসচিব ও কেন্দ্রীয় ওলামাদলের বিভাগীয় সহ সাংগঠনিক এমএম কামাল উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন পশ্চিম জাফলং ইউনিয়ন মুক্তিযোদ্ধাদলের সভাপতি সিরাজুল ইসলাম সারজুলসহ গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা/ সুলতানা




