সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ০৩:৫৩:৪৬ অপরাহ্ন

সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক

সংগৃহিত


সিলেটে পাসপোর্ট অফিস থেকে শামীম আহমদ (৫২) নামে মহানগর যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) সিলেট পাসপোর্ট অফিস থেকে তাঁকে আটক করা হয়। শামীম আহমদ সিলেট মহানগর যুবলীগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি। তাঁর বাবার নাম আব্দুল মোতালেব।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শামীম আহমদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। আটকের পর রোববার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ