ইলিয়াস আলী গুমের মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ ২৫ জানুয়ারি
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ইলিয়াস আলী গুমের মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ ২৫ জানুয়ারি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ১১:৫৪:২৫ পূর্বাহ্ন

ইলিয়াস আলী গুমের মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ ২৫ জানুয়ারি

সংগৃহিত


বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রোববার (২৫ অক্টোবর) ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এদিন মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান ট্রাইব্যুনালে হাজির ছিলেন। অন্যদিকে, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ভার্চ্যুয়ালি হাজিরা দেন।

এর আগে গত ২৩ আগস্ট বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এরও আগে, ৯ আগস্ট তাঁকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করা হয়েছিল।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় দীর্ঘদিন ধরে তদন্ত ও বিচার দাবি করে আসছে তাঁর পরিবার ও দলীয় নেতাকর্মীরা।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ: