জৈন্তাপুরে কলেজের পাশে ফেরিওয়ালার মরদেহ উদ্ধার
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

জৈন্তাপুরে কলেজের পাশে ফেরিওয়ালার মরদেহ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৬ ০৪:১১:২০ অপরাহ্ন

জৈন্তাপুরে কলেজের পাশে ফেরিওয়ালার মরদেহ উদ্ধার

সংগৃহিত


সিলেটের জৈন্তাপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা থেকে নজরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত নজরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার ইটনা থানার রাজিবপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজ এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় মরদেহের পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুড়ি পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নজরুল ইসলাম ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। ফেরি করার সময় হঠাৎ অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ