সংগৃহিত
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংগঠন সাবাস সিলেট সোসাইটির পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রেখাবুল আলম সায়েমকে আহ্বায়ক এবং প্রভাষক মো. লুৎফুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন—প্রভাষক মো. জহিরুল ইসলাম, মো. জাকির হোসেন ও প্রভাষক মো. জামাল হোসেন।
২০০৬ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে। এ সময় সিলেট বিভাগের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উৎসাহিত করার লক্ষ্যে তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা কেন্দ্র করে মোট পাঁচবার এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
দীর্ঘদিন কার্যক্রম স্থগিত থাকার পর নতুন উদ্যোগে আবারও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে সাবাস সিলেট সোসাইটি। নবগঠিত আহ্বায়ক কমিটি শিগগিরই সংগঠনটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবে।
সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হতে আগ্রহী স্বেচ্ছাসেবীদের আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে যোগাযোগ করে প্রাথমিক সদস্যপদ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




