সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৬ ০৯:৪৩:২১ পূর্বাহ্ন

সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ

সংগৃহিত


বিশ্বজুড়ে পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশের একাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক, কয়েকটি বাণিজ্যিক ব্যাংক এবং ভূমিসেবার ওয়েবসাইট।

দেশে প্রতি মাসে প্রায় তিন লাখ মানুষ অনলাইনে জমির নামজারি সেবা নেন। তবে সাইবার নিরাপত্তা সতর্কতার কারণে গত শনিবার ভূমিসেবার ওয়েবসাইট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সেবাপ্রত্যাশীরা।

বিজিডি ই-গভ সার্টের সতর্কবার্তায় পিএইচপির নিরাপত্তা ত্রুটি যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সংস্থাটির সূত্র জানিয়েছে, বাংলাদেশে অন্তত একটি বেসরকারি হাসপাতালের ওয়েবসাইট আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি ব্যাংক জানিয়েছে, সম্ভাব্য সাইবার ঝুঁকি এড়াতে এবং প্রযুক্তিগত নিরাপত্তা যাচাইয়ের জন্য ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের দাবি, এতে ব্যাংকিং সেবা ব্যাহত হয়নি।

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক আসিফ মাহমুদ জানিয়েছেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে ভূমিসেবার ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কাজ শেষ হলে এটি চালু করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন এ পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে বলেন, সাইবার হামলার মাধ্যমে ভূমির রেকর্ড পরিবর্তন কিংবা গুরুত্বপূর্ণ সরকারি তথ্য মুছে ফেলার ঝুঁকি রয়েছে। তাই আন্তর্জাতিক সতর্কতা অনুসরণ করে দেশের ওয়েবসাইটগুলোর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা
শেষ পর্যন্ত বাঁচানো গেল না শাবিপ্রবির মুনিরাকে
মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
'আমার মৃ/ত্যুর জন্য ইউএনও দায়ী’-এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার
দুর্নী/তিবাজ-চাঁদা/বাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার: শফিকুর রহমান
শেখ হাসিনার জন্য দোয়ার চিঠির পর এবার স্বামীর চাকরি ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ
শাহজালালের (রহ.) মাজারে ৫ম দফায় চলছে টাকা গণনা