যুব ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে দালালমুক্ত করতে সিকসের আহ্বান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

যুব ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে দালালমুক্ত করতে সিকসের আহ্বান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৬ ০৭:৫০:৪১ অপরাহ্ন

যুব ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে দালালমুক্ত করতে সিকসের আহ্বান

ছবি:সংগৃহীত


যুব ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে দালালমুক্ত করে যুববান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়েছে সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা। একই সঙ্গে সরকারি প্রতিটি অফিসকে দালালমুক্ত করার দাবি জানানো হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় এ আহ্বান জানানো হয়। সভায় জাতীয় যুব দিবস ২০২৬ উদ্‌যাপন, সিকসের প্রথম কর্মীসভা এবং সিবিযুকসের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ ছাড়া ২০২৬ সালের ৪১তম সাপ্তাহিক সভাও অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৬ অক্টোবর সোমবার সন্ধ্যা ৬টায় জাতীয় যুব দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি নিয়ে চতুর্থ সভা এবং বছরের ৪২তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হবে।

সভায় জানানো হয়, ১ নভেম্বর জাতীয় যুব দিবস ২০২৬ উদ্‌যাপন-পরবর্তী পর্যালোচনা সভায় অসচ্ছল পাঁচজন যুবকের মধ্যে পাঁচটি সেলাই মেশিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সাংগঠনিক নেতৃবৃন্দের মধ্য থেকে লটারির মাধ্যমে হরিমোহন রায়, মকসুদ আহমদ লাল, জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, মো. পিকুল হোসেন ও মোছাম্মাত নাজমিন বেগমের মাধ্যমে এসব সেলাই মেশিন বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়।

জাতীয় যুব দিবস উপলক্ষে ৩০ অক্টোবর শুক্রবার স্বাগত যুব শোভাযাত্রাসহ দিনব্যাপী কর্মসূচি সফল করার বিষয়েও সভায় আলোচনা হয়।

জাতীয় যুব পুরস্কার-২০১০-এ শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংগঠনগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিকসের কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সিবিযুকসের বিভাগীয় কমিটির সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ সভা পরিচালনা করেন। স্বাগত বক্তব্য দেন সিকসের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান।

সভায় বিশেষ বক্তব্য দেন সিবিযুকসের বিভাগীয় কমিটির সিনিয়র সহসভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহসভাপতি এম. এ. আলী জালালাবাদী, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, আইনবিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের ও সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্না।

এ ছাড়া বক্তব্য দেন সিবিযুকসের বিভাগীয় কমিটির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সহসাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, মো. জালাল উদ্দিন, সুহেল মিয়া খান ও মো. মহিবুর রহমান মুহিব; জামাল আহমদ, সহঅর্থ সম্পাদক পিযোষ মোদক ও মো. ইকবাল হোসেন, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাহেদ আহমদ শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, সহদপ্তর সম্পাদক মো. ফরিদ আলী, সহযুব ও ক্রীড়া সম্পাদক মো. মহসিন উদ্দিন সুমন, সহআন্তর্জাতিক সম্পাদক পংকজ মজুমদার, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সহযোগাযোগ ও সমন্বয় সম্পাদক মো. পিকুল হোসেন এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল।

সিলেট মহানগর কমিটির সহসভাপতি মো. রফিকুল ইসলাম শিতাব, সহসাধারণ সম্পাদক দীপক কুমার মোদক বিলু ও সৈয়দ ইব্রাহীমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন শ্রীকান্ত দাস, দেবব্রত চৌধুরী, এখলাছুর রহমান, সুবাব মিয়া, মো. দবির আহমদ, আজমল আহমদ রোমন, যাদব চন্দ্র তালুকদার, আব্দুর রাহীম, দিলীপ আচার্য, অজিত বিশ্বাস, হরিমোহন রায়, মো. আব্দুল লতিফ, শীজু চন্দ্র দাশ, দিলীপ মোদক, সিকন্দর আলী, ইয়াছমিন আক্তার, লনা বেগম, সুফিয়া বেগম, হালিমা আক্তার লাকী, মোছাম্মাত নাজমিন বেগম, আছমা খাতুন, শাহানা আক্তার, রুমি বেগম, আয়না মতি ও সায়মান সাকিল মাহিম।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার
দুর্নী/তিবাজ-চাঁদা/বাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার: শফিকুর রহমান
শেখ হাসিনার জন্য দোয়ার চিঠির পর এবার স্বামীর চাকরি ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ
শাহজালালের (রহ.) মাজারে ৫ম দফায় চলছে টাকা গণনা
শাহজালালের (রহ.) মাজারের ডেগে শেখ হাসিনার জন্য চিঠি
অসময়ের তরমুজ চাষে কৃষকের সাফল্য
দিরাইয়ে বন্ধের ঘোষণার পরও হলো বাউলগানের আসর
দুর্গাপূজার ছুটিতে জাফলংয়ে পাথর-পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা
হা/ম ও হা/মের উপসর্গে সিলেটে মৃ/ত্যু বেড়ে ২০০