সিলেটে জাতিসংঘ দিবস উপলক্ষে বিএমবিএএফের আলোচনা সভা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা তাৎপর্যপূর্ণ: আতাউর রহমান

সিলেটে জাতিসংঘ দিবস উপলক্ষে বিএমবিএএফের আলোচনা সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৬ ০৮:০৮:৫৬ অপরাহ্ন

সিলেটে জাতিসংঘ দিবস উপলক্ষে বিএমবিএএফের আলোচনা সভা

ছবি:সংগৃহীত


বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় গত আট দশকে জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএএফ) সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।

তিনি বলেন, বিশ শতকের দুটি বিধ্বংসী বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার তাগিদ থেকেই জাতিসংঘ গঠনের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে ১৯৩টি সদস্যরাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক এ সংস্থা বিশ্বশান্তি, মানবাধিকার সুরক্ষা ও পারস্পরিক সহযোগিতায় কাজ করছে।

বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরে আতাউর রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের সহায়তা, ১৯৭৪ সালে বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ, ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি এবং মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ছাড়া ১৯৮৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাসদস্য ও নারী পুলিশের অবদান আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নগরের জিন্দাবাজারস্থ বাংলাদেশ ওভারসীজ সার্ভিসেসের সম্মেলনকক্ষে ৮০তম জাতিসংঘ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএএফ) সিলেট বিভাগ এ সভার আয়োজন করে।

বিএমবিএএফ সিলেট বিভাগের সিনিয়র সহসভাপতি ও জাতীয় সদর দপ্তর, ঢাকার সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্করের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিএমবিএএফ সিলেট বিভাগের উপদেষ্টা এবং ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জসিম উদ্দিন খন্দকার।

বিএমবিএএফ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ও জাতীয় সদর দপ্তর, ঢাকার সিনিয়র সহকারী মহাসচিব মনোরঞ্জন তালুকদার সভা পরিচালনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএমবিএএফ সিলেট বিভাগের সহসভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, সহসভাপতি হাজী মো. আনোয়ার হোসেন ও মো. মোছলেহ উদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএমবিএএফ সিলেট জেলা কমিটির সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সহসভাপতি শ্যামল চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. খালেদ মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. বেলাল উদ্দিন, মহিলা সম্পাদিকা শিরিন আক্তার চৌধুরী, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, শিশু-কিশোর সম্পাদক মোছাম্মৎ রুনা সুলতানা, নারী নেত্রী সাহেদা বেগম, জাওয়ারন্নেছা বেগম এবং আব্দুল ওয়াদুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার
দুর্নী/তিবাজ-চাঁদা/বাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার: শফিকুর রহমান
শেখ হাসিনার জন্য দোয়ার চিঠির পর এবার স্বামীর চাকরি ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ
শাহজালালের (রহ.) মাজারে ৫ম দফায় চলছে টাকা গণনা
শাহজালালের (রহ.) মাজারের ডেগে শেখ হাসিনার জন্য চিঠি
অসময়ের তরমুজ চাষে কৃষকের সাফল্য
দিরাইয়ে বন্ধের ঘোষণার পরও হলো বাউলগানের আসর
দুর্গাপূজার ছুটিতে জাফলংয়ে পাথর-পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা
হা/ম ও হা/মের উপসর্গে সিলেটে মৃ/ত্যু বেড়ে ২০০