সিলেটের পীরেরগাঁওয়ে জঙ্গল থেকে অস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

সিলেটের পীরেরগাঁওয়ে জঙ্গল থেকে অস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৬ ০৬:০২:০৪ অপরাহ্ন

সিলেটের পীরেরগাঁওয়ে জঙ্গল থেকে অস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার

সংগৃহিত


সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পীরেরগাঁও এলাকার একটি জঙ্গল থেকে অস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার করেছে এসআরবি-৯-এর একটি দল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার রাত সাড়ে ১২টার দিকে এয়ারপোর্ট থানাধীন বাইপাস এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পীরেরগাঁও এলাকার একটি জঙ্গলে মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজনের অবস্থানের খবর পায় এসআরবি। পরে রাত ১২টা ৫০ মিনিটের দিকে সংস্থাটির একটি দল ঘটনাস্থলে পৌঁছে আশপাশে তল্লাশি চালায়।

তল্লাশির একপর্যায়ে জঙ্গলে পড়ে থাকা একটি পলিথিনের ব্যাগ থেকে অস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে আমেরিকায় তৈরি একটি ওয়ান শুটার পাইপগান রয়েছে বলে জানানো হয়েছে।

তবে উদ্ধার হওয়া এসব আলামতের সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

এসআরবি জানায়, উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


জৈন্তা বর্তা / ওয়াদুদ