আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ০৪:১২:২৩ অপরাহ্ন

আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!

জৈন্তা বার্তা


হবিগঞ্জের আজমিরীগঞ্জে দিন দুপুরে সরকারি বিভিন্ন খাঁস জমি থেকে মাটি উত্তোলনের হিড়িক পড়েছে। দিনে দুপুরে মাটিখেকোদের এমন তান্ডবেও অজানা কারণে নিশ্চুপ রয়েছে স্থানীয় প্রশাসন। 

প্রশাসনের এমন নির্লিপ্তায় দিনে দিনে বেপরোয়া হয়ে উঠেছে এই মাটিখেকো চক্র গুলো৷ 

তবে প্রশাসনের এমন নির্লিপ্ততাকে ম্যানেজ বলছেন অনেকেই।

সরজমিনে আজমিরীগঞ্জ পৌরসদরের বাঁশমহাল এলাকায় গিয়ে দেখা গেছে, দিনে দুপুরে নদীর তীরবর্তী সরকারি খাঁস জমি থেকে মাটি উত্তোলন করে ট্রলি ও ট্রাক্টরের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে। এবিষয়ে ট্রলি ও ট্রাক্টর চালকদের জিজ্ঞেস করা হলে তারা কার অনুমতিতে মাটি কাটছে তা বলতে রাজি হইনি। 

তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা জানান, ট্রলি চালকদের কাছ থেকে নির্দিষ্ট একটি অংকের টাকা দেয়া হয় সরকারি দপ্তরে।

এমন চিত্র শুধু পৌরসদরেই নয়। প্রশাসনের এমন নীরবতায় উপজেলার  বিভিন্ন ইউনিয়নেও চলছে এমন মাটিখেঁকোদের দৌরাত্ম। 

জলসুখা ইউনিয়নের পাটুলিপাড়া হাওড়ে গিয়ে দেখা গেছে, হাওড়ের বিভিন্ন অংশ থেকে মাটি উত্তোলন করে রাখা হচ্ছে। 

এবিষয়ে জানতে জলসুখা ইউনিয়নের তহসিলদার মোঃ শাহাদ আহম্মেদ  জানান, এলাকায় খোঁজ নিয়ে  ব্যাবস্থা নেব। 

পৌরসদরের মাটি উত্তোলনের বিষয়ে জানতে তহসিদার দীলিপ কুমার সুত্রধরের মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি মুটোফোনে কোন মন্তব্য করতে রাজি হননি।

এবিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  মো.জসিম উদ্দিন চৌধুরীর মুটোফোনে একাধিক কল ও ক্ষুদে বার্তা পাঠালেও তিনি ফোন রিসিভ করেননি। 

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাব্বির আহমেদ  জানান, খোঁজ নিয়ে বন্ধ করার ব্যাবস্থা নিচ্ছি। 




জৈন্তা বর্তা / ওয়াদুদ