কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ০২:১৯:১৫ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পৈতৃক পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হা/মলায় আফতাব উদ্দিন (২৪) নামে এক যুবক নি/হত হয়েছেন। এ ঘটনায় জুয়েল আহমদ (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দুপরিরপাড় গ্রামে ওই হামলার ঘটনা ঘটে।

সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফতাবের মৃত্যু হয়।

নিহত আফতাব উদ্দিন দুপরিরপাড় গ্রামের কালা মিয়ার ছেলে। আটক জুয়েল আহমদ একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

জানা গেছে, পুকুরের মালিকানা নিয়ে আফতাবের পরিবারের সঙ্গে তাঁর চাচা আব্দুল হালিমের ছেলেদের বিরোধ চলে আসছিল। রবিবার রাত সাড়ে ১২টার দিকে আফতাব ও তাঁর সহযোগী জাহাঙ্গীর আলম পুকুরে সেচ দিয়ে মাছ ধরছিলেন। এ সময় আফতাবের চাচাতো ভাইসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান।

হামলায় আফতাব গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জাহাঙ্গীর আলমও আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি বলেন, পৈতৃক পুকুর নিয়ে আফতাবের সঙ্গে তাঁর চাচাতো ভাইদের বিরোধ ছিল। ওই পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে হামলায় আফতাব নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জৈন্তাবার্তা/আরআর