সংগৃহিত
সরকারি সফরে মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সফরকালে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন করবেন।
মঙ্গলবার দুপুর আড়াইটায় নগরের ব্লু ওয়াটার শপিং সিটির ইমজা হলরুমে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।
বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, সিলেট সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে পানির ফিল্টার বিতরণ করবেন বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি কৃষকদের মধ্যে ট্রাক্টর বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
এদিন দুপুর ১টায় নগরের তালতলায় সিলেট ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খন্দকার আব্দুল মুক্তাদির।
এ ছাড়া বিকেল ৩টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে বিমানযোগে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন বাণিজ্যমন্ত্রী।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




