চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নি হ ত ৫
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নি হ ত ৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৬ ১০:২৮:৪০ পূর্বাহ্ন

চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নি হ ত ৫

সংগৃহীত


চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস ও লরির সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুমিরা রয়েল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বাড়ি নেত্রকোনায় বলে জানা গেছে।

এছাড়া গুরুতর আহত ছয় জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। তবে দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিলো বলে জানা গেছে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও লরি হেফাজতে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ।


জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক
মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪