হে রো ই ন সহ ইউপি সদস্য গ্রেফতার
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

হে রো ই ন সহ ইউপি সদস্য গ্রেফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৬ ০৯:৩৬:১৯ পূর্বাহ্ন

হে রো ই ন সহ ইউপি সদস্য গ্রেফতার

সংগৃহীত


শেরপুরের শ্রীবরদীতে হেরোইনসহ রেজাউল করিম (৫৪) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি উপজেলার শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য।সোমবার (২৬ অক্টোবর) রাতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম তথ্যটি জানিয়েছেন।গ্রেফতার রেজাউল করিম উপজেলার মামদামারী গ্রামের মৃত মুস্তাফিজুর রহমানের ছেলে।থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে শ্রীবরদী থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এসময় উপজেলার বড়শহর এলাকার সাতানি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পাকা সড়ক থেকে ১০ পুরিয়া হেরোইনসহ রেজাউল করিমকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় রাতেই পুলিশ বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম জানান, রেজাউল করিমের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগেও তিনি স্ত্রীসহ মাদক নিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক
মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪