কুলাউড়ায় পল্টন ট্রাজেডি দিবসে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

কুলাউড়ায় পল্টন ট্রাজেডি দিবসে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ১০:৫৫:০৩ অপরাহ্ন

কুলাউড়ায় পল্টন ট্রাজেডি দিবসে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছবি:সংগৃহীত


ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কুলাউড়া শহরের উত্তরবাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির খন্দকার আব্দুস সোবহান, পৌর জামায়াতের আমির মো. জাকির হোসেন এবং ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার।

সমাবেশে বক্তারা ২৮ অক্টোবরের পল্টন ট্রাজেডির তীব্র নিন্দা জানান। এ সময় তাঁরা দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক আমির আব্দুল হামিদ খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিনসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার