গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে ওসির মতবিনিময়
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে ওসির মতবিনিময়

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৬ ১২:২৫:২১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে ওসির মতবিনিময়

ছবি:সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী।

বুধবার (২৮ অক্টোবর) রাতে গোলাপগঞ্জ মডেল থানায় ওসির আমন্ত্রণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ওসি ছবেদ আলী বলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন একটি নির্বাচন গোলাপগঞ্জের সাংবাদিক সমাজের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা। এ নির্বাচন গোলাপগঞ্জের সাংবাদিকতার ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।

তিনি আরও বলেন, গোলাপগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার অপরাধ, মাদক, সামাজিক সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয় সাংবাদিকদের নজরে এলে তা পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানানোর জন্য ওসি ছবেদ আলীকে ধন্যবাদ জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তাঁরা বলেন, সাংবাদিক ও প্রশাসনের মধ্যে তথ্য আদান-প্রদানের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের নজরে আনা সহজ হয়। গোলাপগঞ্জের মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান খান, সহসভাপতি মো. বদরুল আলম, সহসাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ বাবর, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, দপ্তর সম্পাদক অলিউর রহমান তামিম, প্রকাশনা বিষয়ক সম্পাদক সাকেল উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামিল হোসেন এবং কার্যনির্বাহী সদস্য বাবর জোয়ারদার, মাহদি রহমান ও আব্দুল জলিল। এ ছাড়া গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন মিত্র উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার