সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম, মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সোয়েল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. ফয়সাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুল হাসিম, সহকারী সেক্রেটারি আব্দুল হাফিজ ভূইয়া, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী এবং মাধবপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমুখ।আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, সিপাহি-জনতার বিপ্লব, জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জৈন্তাবার্তা/সুলতানা




