মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৬ ০১:০৭:২৩ অপরাহ্ন

মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু


হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে আশিক মিয়া (২৫) নামে এক সিরামিক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার জগদীশপুর এলাকায় অবস্থিত বিএইচএল সিরামিক কোম্পানির কারখানায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক মিয়া উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাড়চান্দুরা গ্রামের সমশের আলীর ছেলে।

কারখানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে কারখানার অভ্যন্তরে একটি মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আশিক। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক সুকোমল ভট্টাচার্য্য হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

জৈন্তাবার্তা/আরআর