বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে সিলেটে মানববন্ধন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৬ ১১:৩৮:১২ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

ছবি:সংগৃহীত


পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সংঘটিত অন্যায়-অবিচারের প্রতিবাদে সিলেটে মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় জিন্দাবাজারে সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সহিদ খাঁন, জেলা ইউনিটের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সুরুজ আলী, মহানগরের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মনাফ খাঁন, জেলা যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মছদ্দর আলী, জেলা সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. খালিক উদ্দিন, মহানগরের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. জমির উদ্দিন, জেলার সদস্য বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হিরা মিয়া, ফজলুর রহমান, সিরাম মিয়া, জকিগঞ্জ উপজেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সিলেট সদর উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রইছ আলী, জৈন্তাপুর উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বিয়ানীবাজার উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রেনু মিয়া, গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, কানাইঘাট উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, ফেঞ্চুগঞ্জ উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, দক্ষিণ সুরমা উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ছানাওর আলী ও গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকমল আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাফর চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার আহ্বায়ক আসলাম খান স্বপন, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, জগলু হোসেন ও মিলাদ হোসেন, সদস্য সচিব নূর মোহাম্মদ খান তাইফুরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষ বিদায় ও দাফনকাজে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও অপমানজনক। একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সংঘটিত অন্যায়, অবিচার ও হয়রানি বন্ধের দাবি জানান। একই সঙ্গে মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদানের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: