ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে সং/ঘর্ষ, আ/হত অর্ধশতাধিক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে সং/ঘর্ষ, আ/হত অর্ধশতাধিক

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৬ ০৩:০৮:৫২ অপরাহ্ন

ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে সং/ঘর্ষ, আ/হত অর্ধশতাধিক


সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার চরমহল্লা ও পাইগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে দফায় দফায় হামলা-পাল্টা হামলা চলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ফুটবল খেলার জয়-পরাজয়কে কেন্দ্র করে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার সকালে উভয় গ্রামের লোকজন মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা/আরআর