দেওয়ান মোহাম্মদ আজরফ ছিলেন মানবতাবাদী ব্যক্তিত্ব
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

সাইক্লোনের ৩৪৯তম সাহিত্য আসরে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

দেওয়ান মোহাম্মদ আজরফ ছিলেন মানবতাবাদী ব্যক্তিত্ব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ১০:২৮:২০ অপরাহ্ন

দেওয়ান মোহাম্মদ আজরফ ছিলেন মানবতাবাদী ব্যক্তিত্ব

ছবি:সংগৃহীত


জাতীয় অধ্যাপক ও দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফ ছিলেন একজন মানবতাবাদী ব্যক্তিত্ব। তাঁর লেখনী ও চিন্তাচেতনায় মানবতার প্রতিফলন ঘটেছে। জমিদার পরিবারে জন্মগ্রহণ করেও তিনি প্রজাদের অধিকার আদায়ে তাঁদের পক্ষে অবস্থান নিয়েছেন। ব্রিটিশবিরোধী আন্দোলন ও ভাষা আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

সোমবার সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ৩৪৯তম সাহিত্য আসরে দেওয়ান মোহাম্মদ আজরফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল কাদের তাপাদার।

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাইক্লোনের সভাপতি ও ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সাইক্লোনের সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলি।

সাইক্লোনের সাবেক সভাপতি সেলিম আউয়ালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, কবি শামসীর হারুনুর রশীদ ও কবি সরওয়ার ফারুকী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।

অনুষ্ঠানের শেষপর্যায়ে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী হাফিজ আজহারুল ইসলাম উসামা পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে সাইক্লোনের পক্ষ থেকে দেওয়ান মাহমুদ রাজার সৌজন্যে হাফিজ উসামাকে সম্মানী প্রদান করা হয়।

শিরোনামটি আরও সংক্ষিপ্ত করুনপ্রতিবেদনটি পত্রিকা-উপযোগী করুন

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নাচন
জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হ/ত্যা মা/মলায় শাহ আলম আট/ক
নগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না: সিসিক প্রশাসক
১৫ কার্যদিবসেই ভূমি ছাড়পত্র ও নকশার অনুমোদন দিচ্ছে সিউক
বিচারহীনতায় বেপ/রোয়া ইন্টার্ন চিকিৎসকরা
মৌলভীবাজারে গ্রে/প্তার সাবেক এমপির ছেলে সাদমান ও যুবলীগ নেতা নিক্সন
আজও চলছে শ্রমিক বিক্ষো/ভ
আসামে ৭৫০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, গৃহহীন চার হাজারের বেশি মানুষ
শুধু পাসের হার নয়, মেধাবী শিক্ষার্থী তৈরি করাই সরকারের লক্ষ্য: এমপি এমরান
দেশের স্থিতিশীলতা ন/ষ্টে ভেতরে-বাইরে থেকে অ/পপ্রচার চালানো হচ্ছে: রিজভী