কোম্পানীগঞ্জে বৃদ্ধকে কু/পি/য়ে হ/ত্যা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে বৃদ্ধকে কু/পি/য়ে হ/ত্যা

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৬ ০৩:০৫:৫০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে বৃদ্ধকে কু/পি/য়ে হ/ত্যা


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় রুস্তম আলী (৬০) নামের এক বৃদ্ধকে কু/পি/য়ে হ/ত্যা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকায় এ ঘটনা ঘটেছে।

নি/হত রুস্তম আলী দক্ষিণ বুড়দেও গ্রামের পুরাতন সড়কের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে দক্ষিণ বুড়দেও এলাকার পুরান সড়কে এ হ/ত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত হিসেবে বিল্লাল মিয়া (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার ডাকাতিবাড়ি গ্রামের মহরম আলীর ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওছমান গনি বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

জৈন্তাবার্তা/আরআর