জগন্নাথপুরে মোবাইল মার্কেট ব্যবসায়ী কমিটি
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

নতুন নেতৃত্বে আলী আহমদ ও নানু মিয়া

জগন্নাথপুরে মোবাইল মার্কেট ব্যবসায়ী কমিটি

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ১১:৩৭:০৪ অপরাহ্ন

জগন্নাথপুরে মোবাইল মার্কেট ব্যবসায়ী কমিটি

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর মোবাইল মার্কেট ব্যবসায়ী কমিটির ২০২৬-২০২৭ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) মার্কেটের ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে শেখ আলী আহমদকে সভাপতি এবং নানু মিয়াকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-সহসভাপতি আব্দুল মুকিত, সহসাধারণ সম্পাদক ফেরদৌস মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ এবং কোষাধ্যক্ষ জাকির হুসাইন (রাজু)।

নবগঠিত কমিটির উপদেষ্টারা হলেন-ইবরাহীম আলী, জামাল হোসাইন, নোহেল আমিন ভুঁইয়া, সোহেল মিয়া, তহুর উদ্দিন ও জহিরুল হক জহির।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ