জৈন্তাপুরে দেড় লক্ষ টাকার ই/য়া/বাসহ যুবক গ্রে/প্তার
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

জৈন্তাপুরে দেড় লক্ষ টাকার ই/য়া/বাসহ যুবক গ্রে/প্তার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৬ ০২:০২:২০ অপরাহ্ন

জৈন্তাপুরে দেড় লক্ষ টাকার ই/য়া/বাসহ যুবক গ্রে/প্তার


সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদ (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫২ হাজার টাকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রুপচেং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুমিন আহমদ উপজেলার পাখিবিল গ্রামের আজিজুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শওকত মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল রুপচেং এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রুমিন আহমদের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল-আমীন মীর বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে।

জৈন্তাবার্তা/আরআর