কুলাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

কুলাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১১/২০২৬ ০৭:২৮:৪৫ অপরাহ্ন

কুলাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে  আলোচনা সভা

সংগৃহীত


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুলাউড়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ নভেম্বর  (শনিবার) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার এর  সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল কাইয়ুম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান  অতিথির বক্তব্য দেন, মৌলভীবাজার দুই  আসন  (কুলাউড়া ) সংসদ সদস্য শওকতুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা উৎপল দাস,থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে  এমপি শওকতুল ইসলাম  বলেন, গণতন্ত্রের প্রবর্তক হিসেবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকশাল মুক্ত দেশ গঠনে তিনি ভূমিকা রেখেছেন। দুর্ভিক্ষ থেকে শুরু করে দেশের সংকটকালীন মুহুর্তে শহীদ জিয়া দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিপ্লবী চেতনায় এগিয়ে নিয়েছিলেন। স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় জিয়ার ভূমিকা অপরিসীম। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী প্রীতম শিকদার জয়, শিশু একাডেমি কর্মকর্তা আবুল বাসার, প্রভাষক মাজহারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নাজমুল বারী সুহেল, এ কে এম জাবের, মহি উদ্দিন রিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ টিপু, সদস্য সচিব সাইফুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিকসহ উপজেলা  প্রশাসনের সকল কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। 

আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণ ও  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম