জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১১/২০২৬ ০৭:৫৪:৩৯ অপরাহ্ন

জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট ড. জিয়াউর রহিম শাহিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃপেশ রঞ্জন রায়, কৃষি কর্মকর্তা মোঃ কাওসার আহমেদ, জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক নুর হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মোছাব্বির আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রাসেল আহমেদ এবং গীতা পাঠ করেন জগন্নাথপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অদ্রিতা দে।

আলোচনা সভা শেষে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ এ বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায়

গ্রুপ-ক তে জগন্নাথপুর নার্সারী স্কুলের সুজন রায় প্রথম, তিষি দাশ দ্বিতীয় ও সিদ্ধার্থ সূত্রধর তৃতীয় স্থান অর্জন করেছে।

গ্রুপ-খ তে জগন্নাথপুর নার্সারী স্কুলের মুস্তাকিম হোসাইন প্রথম, একই বিদ্যালয়ের তাহিয়া চৌধুরী দ্বিতীয় এবং জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিমুন্য দাশ তৃতীয় হয়েছে।গ্রুপ-গ তে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনন্যা দে প্রথম, শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসার সুমাইয়া আক্তার দ্বিতীয় ও ড্রিম ফ্লাওয়ার একাডেমির মরিয়ম ইসলাম মারহা তৃতীয় স্থান লাভ করেছে।

গ্রুপ-ঘ তে স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের রবিন শীল প্রথম এবং জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফাইজাহ্ আক্তার নাবিলা দ্বিতীয় স্থান অর্জন করেছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন উপজেলা ইউআরসি আহসান হাবিব।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম