১৪ দিনের প্রশিক্ষণে লাহোর যাচ্ছেন বাংলাদেশের ৩৫ কর্মকর্তা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

১৪ দিনের প্রশিক্ষণে লাহোর যাচ্ছেন বাংলাদেশের ৩৫ কর্মকর্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৬ ১০:৫৯:৩২ অপরাহ্ন

১৪ দিনের প্রশিক্ষণে লাহোর যাচ্ছেন বাংলাদেশের ৩৫ কর্মকর্তা

সংগৃহীত


উন্নয়ন কর্মসূচির আওতায় প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা। ১৪ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নিতে আগামীকাল রোববার (৮ নভেম্বর) ঢাকা ছাড়ার কথা রয়েছে তাদের। পাকিস্তানের লাহোরে ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে আগামী ৯ নভেম্বর শুরু হবে প্রশিক্ষণ, চলবে ২২ নভেম্বর পর্যন্ত।

প্রশিক্ষণার্থীদের মধ্যে অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচজন এবং যুগ্ম সচিব পদমর্যাদার ৩০ জন কর্মকর্তা রয়েছেন। গত বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে সরকারি আদেশ (জিও) জারি করেছে।জারি করা আদেশ অনুযায়ী, প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের যাতায়াত, থাকা-খাওয়া ও প্রশিক্ষণসহ যাবতীয় ব্যয় বহন করবে পাকিস্তান সরকার। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না। প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পাঁচ কর্মদিবসের মধ্যে প্রত্যেক কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় ব্যক্তিগত প্রতিবেদন জমা দিতে হবে।৩৫ কর্মকর্তার তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের চারজন, মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুজন করে কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া অর্থ বিভাগ, পরিকল্পনা বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা রয়েছেন।

তালিকায় থাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা জামান। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, পাকিস্তান সরকারের আমন্ত্রণে ১৪ দিনের এ প্রশিক্ষণে দেশটির প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার পদ্ধতি সম্পর্কে শেখানো হবে। পাশাপাশি সুশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা এবং সরকারি নীতিকৌশল নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

এর আগে গত মে মাসে প্রথমবারের মতো প্রশিক্ষণ নিতে পাকিস্তান যান বাংলাদেশের ১২ জন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। লাহোরের সিভিল সার্ভিস একাডেমিতে (সিএসএ) ৪ মে শুরু হওয়া ওই প্রশিক্ষণ শেষ হয় ২১ মে। সে সময় অংশগ্রহণকারীদের মধ্যে একজন ছিলেন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা এবং বাকি ১১ জন ছিলেন যুগ্ম সচিব পদমর্যাদার।প্রথম দফার ওই সফরের পর এবার দ্বিতীয় দফায় ৩৫ কর্মকর্তাকে প্রশিক্ষণের জন্য পাকিস্তানে পাঠানো হচ্ছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম