ছবি:সংগৃহীত
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। রোববার পাঁচ সদস্যের পৃথক কমিটি ঘোষণা করা হয়।
জেলা যুবদলের সভাপতি করা হয়েছে মোহাম্মদ মকসুদ আহমদকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আবদুস সালাম টিপুকে। অন্যদিকে মহানগর যুবদলের সভাপতি হয়েছেন মির্জা মোহাম্মদ সম্রাট এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন দিনার।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা যুবদলের কমিটিতে সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম টিপু, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব রয়েছেন।
মহানগর যুবদলের কমিটিতে সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট, সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহদী প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা ও মহানগর যুবদলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




