‘প্রশাসন ম্যানেজ করে ব্যবসা করতেছি, পারলে কিছু করেন’- সাংবাদিকদের ছাত্রদল নেতা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ PM

রানীগঞ্জে মসলার চালান নিয়ে তোলপাড়, পুলিশ-ছাত্রদল নেতাকে ঘিরে অভিযোগ

‘প্রশাসন ম্যানেজ করে ব্যবসা করতেছি, পারলে কিছু করেন’- সাংবাদিকদের ছাত্রদল নেতা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৬ ০৭:৫৬:৪৫ PM

‘প্রশাসন ম্যানেজ করে ব্যবসা করতেছি, পারলে কিছু করেন’- সাংবাদিকদের ছাত্রদল নেতা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে রাতের আঁধারে সীমান্তপথে আসা বিপুল পরিমাণ ভারতীয় মসলার চালানসহ একটি মালবাহী ভ্যান আটক করেছেন স্থানীয়রা। তবে আটকের পর চালানটি নৌপথে পার করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা এবং স্থানীয় এক ছাত্রদল নেতার কথিত মধ্যস্থতা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে একটি মালবাহী ভ্যান (ঢাকা মেট্রো-ন ২০-৩১৪৩) ভারতীয় মসলার চালান নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। রানীগঞ্জ বাজার এলাকায় ভ্যানটির গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা চালকসহ ভ্যানটি আটক করেন।

পরে ভ্যানে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, সিলেটের জৈন্তাপুরের হরিপুর বাজারের ‘মেসার্স আবরার এন্টারপ্রাইজ’-এর মালিক জাকারিয়া আহমেদের মালামাল ঢাকায় নেওয়া হচ্ছিল। তাদের দাবি, ভ্যানে দুই শতাধিক বস্তা মসলা ছিল, যার মধ্যে প্রায় ২০০ বস্তা জিরা রয়েছে। এসব মসলার মূল্য প্রায় ৩৩ লাখ টাকা বলেও তারা দাবি করেন।

তবে সিলেট-ঢাকা মহাসড়ক বাদ দিয়ে বিকল্প আঞ্চলিক সড়ক ব্যবহারের কারণ জানতে চাইলে ভ্যানে থাকা ব্যক্তিরা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে স্থানীয়রা জানান। তাদের ধারণা, জব্দ করা মসলার প্রকৃত বাজারমূল্য আরও বেশি হতে পারে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে কিছুক্ষণ পর জাতীয়তাবাদী ছাত্রদল রানীগঞ্জ ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি বিলাল মিয়া কয়েকজন যুবককে নিয়ে সেখানে উপস্থিত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিলাল মিয়া বলেন, ‘কী করবেন করেন, ফখরুল ও আমার মাল।’ তিনি আরও বলেন, ‘থানায় কল দেন, প্রশাসন ম্যানেজ করে ব্যবসা করতেছি। পারলে কিছু করেন।’ তাঁর এ বক্তব্য নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। তবে বক্তব্যগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয়দের ভাষ্য, ভ্যানটি আটকের পর প্রথমে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে না আসায় পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। ৯৯৯ থেকে জগন্নাথপুর থানায় বার্তা পাঠানো হলেও তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ করেন তারা।

পরবর্তীতে থানায় যোগাযোগ করা হলে পুলিশ অন্যত্র দায়িত্ব পালনের কথা জানিয়ে সময়ক্ষেপণ করে বলেও স্থানীয়দের অভিযোগ।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সাংবাদিক ও জনতার উপস্থিতির মধ্যেই বিলাল মিয়া প্রভাব খাট

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘প্রশাসন ম্যানেজ করে ব্যবসা করতেছি, পারলে কিছু করেন’- সাংবাদিকদের ছাত্রদল নেতা
চুনারুঘাটে ২০ কেজি গাঁ/জাসহ দুই মা/দক ব্যবসায়ী গ্রে/প্তার
গোয়াইনঘাটে বালুখে/কোদের বি/রুদ্ধে অভিযান , ৮ ড্রেজার ধ্বং/স
নি/খোঁজের ২ দিন পর নবীগঞ্জে সিএনজি চালকের লা/শ উ/দ্ধার
নৃত্যশিল্পীকে নাচের কথা বলে ডেকে নিয়ে সংঘব/দ্ধ ধ/র্ষণ,বিয়ানীবাজারে আ/সামি গ্রে/প্তার
সিলেটে হতে পারে ভারী বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
সিলেটে ২৪ ঘণ্টায় প্রা'ণ গেল আরও তিন শিশুর
‘মতপার্থক্য থাকুক, মৌলিক বিষয়ে ঐক্য চাই’- রাষ্ট্রপতি
গোলাপগঞ্জের বাগিরঘাটে ক্ষেত থেকে বৃদ্ধের ম র দে হ উ/দ্ধার
যে ক্ষো/ভে রাষ্ট্রপতির সংবর্ধনা ব/য়কট করলেন বিএনপি নেতারা