হাম সন্দেহে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৭
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ PM

হাম সন্দেহে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ০২:২০:৩৪ PM

হাম সন্দেহে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৭


সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৭ জন হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে এই বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৪১ জন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম বা এর উপসর্গ নিয়ে কারো মৃ'ত্যু হয়নি।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৭ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২৩ জন এবং কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া বিভাগের অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ২২ জন ভর্তি হন।

বর্তমানে চিকিৎসাধীন ৫৪১ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৩ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৭ জন রয়েছেন। এছাড়া সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন এবং নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন আছেন।

জেলাভিত্তিক হিসাবে সন্দেহভাজন হাম রোগে সিলেটে ৬৩ জন, হবিগঞ্জে ২০ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৬৩ জনের মৃ'ত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জনের মৃ'ত্যু হয়েছে।

সব মিলিয়ে বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে এ পর্যন্ত মোট ১৭০ জনের মৃ'ত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহভাজন ১৬০ জন এবং নিশ্চিত ১০ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য থেকে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৮৫ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।

জৈন্তাবার্তা/আরআর