সংগৃহীত
মাদক কেনার টাকা জোগাড় করতে ২০ মাস বয়সী মেয়েকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে চট্টগ্রাম নগরের সদরঘাট থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিশুটির মা সীমা (২৬) ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানানXপুলিশ ও শিশুটির মায়ের অভিযোগ, সীমার স্বামী লোকমান হোসেন সাগর (২৭) মাদকাসক্ত। মাদক সেবনের টাকা জোগাড় করতে তিনি তাদের ২০ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তারকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হন।
খবর পেয়ে সদরঘাট থানার মোবাইল টহল দলের স্পেশাল-২৪ (নৈশ) কর্মকর্তা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টা বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর পশ্চিম মাদারবাড়ি এলাকার যুগী চাঁদ মসজিদ লেইন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা শিশুটিকে তার মায়ের কাছে বুঝিয়ে দেয় পুলিশ।সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, শিশুটিকে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে তৎপর হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পশ্চিম মাদারবাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।তিনি বলেন, শিশুটিকে নিরাপদে তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তাবার্তা/ সুলতানা




