ফরিদপুরে তরুণীকে দলবদ্ধ ধ র্ষ ণে র মা ম লা য় ৮ আসামির আ মৃ*ত্যু কারাদণ্ড
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

ফরিদপুরে তরুণীকে দলবদ্ধ ধ র্ষ ণে র মা ম লা য় ৮ আসামির আ মৃ*ত্যু কারাদণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৬ ০৩:৫০:১৬ অপরাহ্ন

ফরিদপুরে তরুণীকে দলবদ্ধ ধ র্ষ ণে র মা ম লা য় ৮ আসামির আ মৃ*ত্যু কারাদণ্ড

সংগৃহীত


ফরিদপুর সদর উপজেলায় কাশবনে এক তরুণীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।আজ সোমবার দুপুর দেড়টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায়ে আদালত অপরাধীদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে আমৃত্যু কারাদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদানের আদেশ দেন। এ সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। পরে তাদেরকে পুলিশ পাহারায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খা (২৬), ইলিয়াস শিকদার (৩৩), মোস্তাক শেখ (৩২) এবং রিয়াজ শিকদার। তারা সবাই ফরিদপুর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা। মামলার এজাহার ও বিবরণ সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ২৫ ডিসেম্বর দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফরিদপুরের সদর উপজেলার ধলার মোড় সংলগ্ন পালডাঙ্গী চরের কাশবনের ভেতরে এক তরুণীকে আটকে রাখেন আসামিরা। সেখানে আসামিরা ওই তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন এবং মোবাইলে ঘটনার একটি ২৩ সেকেন্ডের ভিডিও চিত্র ধারণ করেন। ঘটনার পর আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। পরবর্তীতে ঘটনার একটি ভিডিও ক্লিপ ডিবি পুলিশের হাতে আসে। এরপর ২০২০ সালের ৬ আগস্ট পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মূল আসামি শাহীন শেখকে গ্রেপ্তার করে। সেসময় ডিবি পুলিশের উপপরিদর্শক ফরহাদ হোসেন বাদী হয়ে এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। পরবর্তীতে শাহীনের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ অন্য আসামিদের শনাক্ত ও তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। আজ আদালত দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে রায় প্রদান করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ও সমাজ ন্যায়বিচার পেয়েছে। চরের ভেতরে নারীদের নিরাপত্তা বিঘ্নিতকারী এই জঘন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে অপরাধ প্রবণতা কমাতে ভূমিকা রাখবে। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ