সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিনব্যাপী বইমেলা ১০ নভেম্বর শুরু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

চলবে ২১ নভেম্বর পর্যন্ত

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিনব্যাপী বইমেলা ১০ নভেম্বর শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৬ ১২:৪৯:২৪ পূর্বাহ্ন

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিনব্যাপী বইমেলা  ১০ নভেম্বর শুরু

ছবি:সংগৃহীত


সিলেটের সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করার প্রত্যয়ে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হচ্ছে ১২ দিনব্যাপী ‘বইমেলা সিলেট ২০২৬’। আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) শুরু হয়ে এ মেলা চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

বইমেলার সার্বিক প্রস্তুতি ও সফল আয়োজনের লক্ষ্যে নগরীর জিন্দাবাজারস্থ কাজী নজরুল একাডেমি প্রাঙ্গণে সম্প্রতি এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বইমেলা উদযাপন উপকমিটির সদস্যসচিব কবি মুন্নি আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর জাসাসের সভাপতি রাসেল আহমদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান এইচ খান, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সি এম আব্দুল্লাহ আরিফ।

এ ছাড়া বক্তব্য দেন বইমেলা উপকমিটির আহ্বায়ক নাহিদ আহমদ, আলোকিত সিলেটের সভাপতি ফজলুল করিম এনাম, জসিম বুক হাউসের স্বত্বাধিকারী ও প্রকাশক মো. জসিম উদ্দিন, মহানগর জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আলআমিন, কবি ও সম্পাদক সৈয়দ আছলাম হোসেন, লেখক দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী, কবি রোকসানা বেগম, কবি জসীম হাসান রাফী, কবি কামাল আহমদ, রাফী আহমেদ, কবি ও গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল এবং শাব্বির আহমদ প্রমুখ।

আয়োজকরা জানান, আগামী ১০ নভেম্বর বিকেল ৪টায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট লেখক ও চলচ্চিত্র নির্মাতা সাদাত হোসাইন এবং লেখক ও আইনজীবী আখতারুজ্জামান আজাদ। অনুষ্ঠানে জেলা ও মহানগর জাসাসের নেতৃবৃন্দসহ সিলেটের স্থানীয় লেখক, গবেষক, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত থাকবেন।

বইমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকদের মতে, বইমেলা কেবল বই কেনাবেচার স্থান নয়; এটি লেখক, পাঠক, প্রকাশক ও সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলা। নতুন বইয়ের ঘ্রাণ, প্রিয় লেখকের সঙ্গে সাক্ষাৎ এবং সাহিত্য আড্ডায় অংশ নিতে তাঁরা সবাইকে মেলায় আসার আমন্ত্রণ জানিয়েছেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার