দোয়ারাবাজারে জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

দোয়ারাবাজারে জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৬ ০৮:৪৯:১৯ অপরাহ্ন

দোয়ারাবাজারে  জাতীয় সমবায় দিবসে  র‌্যালি ও আলোচনা সভা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের দোয়ারাবাজারে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন এবং বিআরডিবির সাবেক চেয়ারম্যান ডা. শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরেফিন মাহমুদ, একাডেমিক সুপারভাইজার মুস্তাফিজুর রহমান, বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির প্রতিনিধি, নারী প্রতিনিধি, সমবায়ী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমবায়ের মূলমন্ত্র ঐক্য, সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগকে কাজে লাগিয়ে স্বনির্ভর ও সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ব্যাপক সুযোগ রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান বক্তারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে