কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৬ ০২:২২:২১ অপরাহ্ন

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক


প্রথাগত শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, দেশে বা বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে বেকারত্ব দূর হবে এবং তরুণেরা স্বাবলম্বী হয়ে উঠবে।

সোমবার (৯ নভেম্বর) সকালে নগরীর চৌহাট্টায় সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত ‘ভোলানন্দ উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’-এর বিভিন্ন কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা এই প্রশিক্ষণ নিয়েছেন বা ভবিষ্যতে নেবেন, কাউকে দরজায় দাঁড়াতে হবে না যে আমাকে কাজে লাগান। আপনাদের চাকরিদাতারা খুঁজে নেবে, অথবা আপনারা ফ্রিল্যান্সার হিসেবে নিজেরা নিজেদের কর্মসংস্থান করতে পারবেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার দেশগুলোতে জনশক্তি রপ্তানির বিশাল সুযোগ রয়েছে। আমাদের প্রতিবেশী দেশগুলো এই সুযোগ নিলেও আমরা পিছিয়ে আছি। এর মূল কারণ দেশে পর্যাপ্ত শিল্পায়ন ও কর্মসংস্থানের অবকাঠামো তৈরি না হওয়া। তবে কারিগরি ও আইটি জ্ঞানে পারদর্শিতা অর্জন করলে দেশ-বিদেশ উভয় স্থানেই ভালো আয়ের সুযোগ রয়েছে।

সিসিক প্রশাসক বলেন, আমরা চাই এই প্রতিষ্ঠান থেকে অন্তত প্রতিবছর কয়েকশ তরুণ-তরুণী প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানে প্রবেশ করুক। এই চৌহাট্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। আমরা চাই সিলেটের এই প্রতিষ্ঠানটি যেন একটি আধুনিক ও আলোচিত শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে।

প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হোসনে আরা লাইজুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রশাসনিক কর্মকর্তা শাকিল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিকের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিভিন্ন ট্রেডের ইন্সট্রাক্টর ইমন কাজী, হিমেল শেখ, মো. রিয়াদ, আব্দুস সালাম ও উম্মে সালমা রিপা। অনুষ্ঠানের শেষ পর্বে ওয়েল্ডিং, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, ফ্রিল্যান্সিং এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) কোর্স সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ