সিলেট টেস্ট: বাংলাদেশকে পেরোতে হবে রানের পাহাড়
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

সিলেট টেস্ট: বাংলাদেশকে পেরোতে হবে রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৬ ০১:০০:১৬ অপরাহ্ন

সিলেট টেস্ট: বাংলাদেশকে পেরোতে হবে রানের পাহাড়


সিলেট টেস্টের শেষ দিনে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেটে ৩৯৮ রান তুলে বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিয়েছে সফরকারীরা। জিততে হলে শেষ দিনে ৭৮ ওভারের মধ্যে এই রান করতে হবে স্বাগতিকদের।

চতুর্থ দিনের ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন ১৪০ রানে অপরাজিত থাকা কাভেম হজ এদিন বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৫ বল খেলে ব্যক্তিগত সংগ্রহে ২ রান যোগ করে ফিরেছেন তিনি। ১৯৪ বলে ১৪২ রানের ইনিংসটি শেষ হয় নাঈম হাসানের বলে। পুল করতে গিয়ে ফাইন লেগে হাসান মাহমুদের হাতে ক্যাচ তুলে দেন এই সেঞ্চুরিয়ান।

এরপর দ্রুত আরও দুটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। জাস্টিন গ্রিভসকে ৯ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে শামার জোসেফকে ১ রানে সাজঘরে ফেরান নাঈম হাসান। তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ক্যারিবীয় পেসার।

মাত্র ২২ রানের মধ্যে তিন উইকেট হারালেও পরে ইনিংসের শেষ দিকে রান বাড়ান জোশুয়া বিশপ। দুটি ছক্কা ও একটি চারে ১১ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। অন্য প্রান্তে আমির জাঙ্গু ৩৯ রানে অপরাজিত থাকেন।

একপর্যায়ে ৪০০ রান ছোঁয়ার সম্ভাবনা তৈরি হলেও ৩৯৮ রানেই ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। ফলে বাংলাদেশের সামনে দাঁড়িয়েছে ৩৬৯ রানের কঠিন লক্ষ্য। প্রথম ইনিংসে তাওহীদ হৃদয়ের রেকর্ডগড়া ২৪২ রানের সুবাদে ৩৮৬ রান করেছিল বাংলাদেশ। এবার ম্যাচ বাঁচাতে কিংবা জিততে শেষ দিনে ব্যাট হাতে বড় পরীক্ষায় নেমেছে স্বাগতিকরা।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী