বড়লেখায় প্রধান শিক্ষক গোলাম মুহিব চৌধুরীর শোকসভা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ PM

বড়লেখায় প্রধান শিক্ষক গোলাম মুহিব চৌধুরীর শোকসভা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ০৭:৩৬:৫০ PM

বড়লেখায়  প্রধান শিক্ষক গোলাম মুহিব চৌধুরীর শোকসভা

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরাম গাংকুল দক্ষিণভাগের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম গোলাম মুহিব চৌধুরীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর গাংকুল গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন সাবেক প্রধান শিক্ষক গোলাম মুহিব চৌধুরী।

রোববার সকালে রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরামের পশ্চিম গাংকুলস্থ অস্থায়ী কার্যালয়ে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার।

ফোরামের লাইফ মেম্বার হাফেজ খলিলুর রহমান শাহীনের সঞ্চালনায় মরহুম গোলাম মুহিব চৌধুরীর কর্মময় জীবনের ওপর আলোচনা করেন জুড়ী টিএন খানম সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, ফুলতলা শাহনিমাত্রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য রনজিৎ কুমার পাল, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাংবাদিক আব্দুর রব, মরহুমের ছেলে আহমেদ মুবাশ্বির চৌধুরী, সিনিয়র শিক্ষক বদরুল হক, প্রভাষক মাইদুল ইসলাম, ইউপি সদস্য সাহেদুল ইসলাম সুমন, ডা. আজির উদ্দিন ও মিসবাহ উদ্দিন প্রমুখ।

আলোচনায় বক্তারা গোলাম মুহিব চৌধুরীর শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ